সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে জাল সার্টিফিকেট দিয়ে গ্রাম পুলিশে চাকুরীর আবেদন

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে জাল সার্টিফিকেট দিয়ে মহল্লাদার (গ্রাম পুলিশ) পদে চাকুরীর আবেদন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগটি দিয়েছেন ওই গ্রামের মোঃ সাহাঙ্গীর মিয়া নামে এক ব্যক্তি। অভিযোগের কপি নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকটও দেয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, নবীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দুর রহমানের পুত্র উজ্জ্বল হোসেন শিক্ষাগত যোগ্যতা না থাকা স্বত্বেও ভুল তথ্য দিয়ে শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট দিয়ে (গ্রাম পুলিশ) মহল্লাদার পদে চাকুরীর আবেদন করেছেন। তার এ কাজে কিছু অসাধু ব্যক্তি সক্রিয় ভাবে সহযোগীতা প্রদান করছেন।
ইতিপূর্বে বিগত ১৪/০১/২০২৫ তারিখ জেলা প্রশাসক কার্যালয়ে এবং ২৭/০৫/২০২৫ তারিখ নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করা হলেও কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়নি। এদিকে উজ্জ্বল হোসেন শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট দিয়ে (গ্রাম পুলিশ) মহল্লাদার পদে চাকুরী গ্রহণের জোর চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে। ইদানিং বিশ্বস্থ সূত্রে জানা গেছে, শীঘ্রই উজ্জ্বল হোসেন এর নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। এ অবস্থায় পূর্বের অভিযোগের কোন প্রতিকার না নেয়ায় গতকাল নতুন করে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে উজ্জ্বল হোসেন এর সকল কাগজপত্র পর্যালোচনা করে নিয়োগ কার্যক্রম করার দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com