বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে সেনা অভিযানে ইয়াবা ও দেশী অস্ত্রসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় সেনা বাহিনীর অভিযানে ইয়াবা ও দেশি অস্ত্রসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত (শনিবার) রাতে বানিয়াচং উপজেলা পরিষদের ৬ বীর আর্মি ক্যাম্প থেকে মেজর কাজী ফয়সাল আহমেদের নেতৃত্বে দক্ষিণ-পূর্ব বানিয়াচং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যাএাপাশা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী শিবলু (৩৫) সহ আরও একজনকে আটক করা হয়। সেনা সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা ৭ পিস, পোয়েল পেপার ৫টি, নগদ ১ হাজার ১৪০ টাকা, টেডা ৯টি, দেশী দা ৩টি, কেচি ৪টি ও মোবাইল ফোন ৩টি জব্দ করা হয়েছে। আটককৃতরা হল শিবলু (৪৫), পিতা: মজুম উল্লাহ। সে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা এবং মোঃ জাকির (৩২), পিতা: আব্দুল নূর। সে বানিয়াচং নামাপড়ার বাসিন্দা। এ বিষয়ে সেনা সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি ইয়াবা ও দেশীয় অস্ত্রের ব্যবসার সঙ্গে জড়িত ছিল। স্থানীয় যুব সমাজ ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ানো এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com