স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি। এ উপলক্ষে বিকাল ৫ টায় আজমিরীগঞ্জ পৌর এলাকার শহীদ মিনার চত্ত্বর মাঠ থেকে উপজেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি আজমিরীগঞ্জ উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামকৃষ্ণ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বিএনপির আন্তর্জাতিক সম্পাদক, বানিয়াচং-আজমিররীগঞ্জে আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ। উপজেলা বিএনপির আহবায়ক মোহন মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ সওদাগর, সৌদি আরব কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজিদুর রহমান সাজু, আজিজুল হক, শরিফ চৌধুরী, হাফিজুর রহমান তালুকদার, আল কুরআন সওদাগর মামুন, রমাকান্ত সরকার, সলিমুল্লাহ মিয়া, সাইফুল ইসলাম বেনু, মহিবুর রহমান চৌধুরী, আব্দুর রব, শামিম আহমেদ, উজ্জল আহমেদ, শিবপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক লকুছ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মিনু মিয়া, কাকাইলছেও ইউনিয়ন বিএনপির আহবায়ক নীল মিয়া, জলসুখা ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক কদর আলী, সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম তালুকদার, বদলপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জামাল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক এনাম চৌধুরী, সদস্য সচিব সজল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মিল হোসেন, সদস্য সচিব মোশাররফ আল মামুন, আজমিরীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আতিকুর রহমান, আজমিরীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সম্রাট রাহি, আজমিরীগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পিয়ার আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান অভি, সাধারণ সম্পাদক দিপু হাসান, আজমিরীগঞ্জ উপজেলা জাসাসের সদস্য সচিব রাসেল চৌধুরী, যুগ্ম আহবায়ক কাওসার চৌধুরীসহ বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপির প্রতিষ্টাবার্ষিকীতে উপজেলার ৫টি ইউনিয়ন ও আজমিরীগঞ্জ পৌর এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী র্যালীতে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেন- জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি বাংলাদেশী মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। বিএনপি বাংলাদেশী ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়ার নীতিতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন- দীর্ঘ ১৫ বছর বিএনপি কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম-খুন হয়েছেন। এমনকি লাখ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করে অত্যাচার-নির্যাতন করা হয়েছে। অবশেষে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাশাসক হাসিনার পতন ঘটেছে। জনগণের অধিকার আদায়ে এবং তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য। তিনি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে অবহেলিত আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ের রাস্তাঘাটসহ দুই উপজেলার ব্যাপক উন্নয়ন করার আশ্বাস দেন।