বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ৫০টি পাকা ঘর হস্তান্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চিলির দাতা সংস্থা সেলাভিপ এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত “লিভিং ইম্প্রুভমেন্ট বাই ভ্যালু এনগেইজমেন্ট’ (এলআইভিই) প্রকল্পের আওতায় বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের দৌলতপুর, সিকন্দরপুর, পুকড়া ও রামগঞ্জ গ্রামের ৫০টি পরিবারকে পাকা ঘর তৈরী করে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার বিকেলে রামগঞ্জে অনুষ্ঠিত হয়। এসেড হবিগঞ্জ এর প্রেসিডেন্ট ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট, হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পার্থ সারথী বিশ্বাস ও সমাজসেবা অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন- এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী। প্রকল্পের সারসক্ষেপ তুলে ধরেন সংস্থার কার্যক্রম প্রধান আশিক ইকবাল। উপস্থাপনা করেন সংস্থার কার্যক্রম ব্যবস্থাপক নির্মল কুমার বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তরের উদ্বোধন করেন। পরে একজন মালিকের নিকট ঘরের ছাবি হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com