শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ভিপি নুরের উপর হামলার নিন্দা জানিয়েছেন গোলাম রাব্বানী

  • আপডেট টাইম রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি গোলাম রাব্বানী।
নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম রাব্বানী এক বিবৃতিতে বলেন, নুরুল হক নুর জুলাই আন্দোলনের একজন সম্মুখসারির যোদ্ধা এবং ফ্যাসিবাদ পতন আন্দোলনের ঘোষক। আওয়ামী সরকার পতনের দারপ্রান্তে তখন কারাবন্দী অবস্থায় তার সেই দীপ্ত ঘোষণা, ‘আর মাত্র ১০% ধাক্কা দরকার, তারপর শেষ। প্রশাসন ইতোমধ্যে আমাদের পক্ষে দাঁড়িয়েছে।’ ছাত্র-জনতাকে সরকার পতন আন্দোলনে অনুপ্রাণিত করেছিল। গোলাম রাব্বানী বলেন, নুরুল হক নুর এই দেশে ভেসে আসেনি। তিনি গণমানুষের পক্ষে কথা বলে বারবার রাজপথে রক্তাক্ত হয়েছেন। জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ফ্যাসিবাদ মুক্ত দেশে তার উপরে ঠাণ্ডা মাথায় যেভাবে হামলা করা হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এই হামলা প্রমাণ করে দেশে আবারও স্বৈরতন্ত্র কায়েমের পায়তারা চলছে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, নুরের ওপর যেভাবে নৃশংস কায়দায় হামলা করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা অপরাধের পর্যায়ে পড়ে। তিনি ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করে ভিপি নুরের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান। অন্যথায় দেশ গভীর সংকটে পতিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com