মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জেলা বিএনপির কাউন্সিলে ৫ পদে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে ৫ পদে ১২ প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বুধবার বিকাল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটে ১৩১৩জন ভোটার তাদের নেতা নির্বাচন করবেন।
নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি কে গউছ, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট হাজী নুরুল ইসলাম ও আকদ্দস হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও এডভোকেট এনামুল হক সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাজী এনামুল হক ও জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জহিরুল হক শরীফ, শাহ সালাউদ্দিন আহমেদ ও আক্তার সফিক।
বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নেতাকর্মীরা খুবই উৎফুল্ল। আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত কাউন্সিল আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
দীর্ঘ ১৬ বছর পর আগামী ৬ সেপ্টেম্বর শনিবার হবিগঞ্জ পৌরসভার মাঠে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন এই অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com