সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিলের নির্বাচন কমিশন অনুমোদন ৫ নেতার পদত্যাগপত্র গ্রহন

  • আপডেট টাইম বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৬ সেপেপ্টম্বর হবিগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল পরিচালনার জন্য ১৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৬ আগষ্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এই কমিশন অনুমোদন করেন। গঠিত নির্বাচন কমিশন : প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট আফতাব উদ্দিন ও এডভোকেট মুদ্দত আহমেদ, কমিশনার এডভোকেট মিজানুর রহমাান চৌধুরী, এডভোকেট মতিউর রহমান সানু, এডভোকেট মোঃ শাহীন মিয়া খন্দকার, এডভোকেট মোঃ আবুল ফজল, এডভোকেট মোঃ ফয়সল আহমেদ চৌধুরী, এডভোকেট মোঃ আছকির উজ্জামান, এডভোকেট মোঃ ফজলুল হক, এডভোকেট কুতুব উদ্দিন আহমেদ জুয়েল, এডভোকেট গুলজার আহমেদ খান, এডভোকেট এজে জালাল আহমেদ, এডভোকেট আফজাল হোসেন, এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, এডভোকেট আব্দুল কাইয়ুম ও এডভোকেট মঈনুল হোসেন দুলাল। অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী হবিগঞ্জ জেলা বিএনপির ৫ নেতার পদত্যাগপত্র গ্রহন করেছেন। তিনি জানান- আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপি’র কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য হবিগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক এবং মোঃ এনামুল হক সেলিম স্বেচ্ছায় জেলা বিএনপি’র পদ থেকে অব্যহতি চেয়েছেন। কেন্দ্র কর্তৃক তাদের অব্যাহতি পত্র গৃহীত হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com