রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে আউশকান্দি ও বাংলাবাজারে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত বির্তকিত কমিটির বিরুদ্ধে উপজেলার ৫ নং আউশকান্দি ইউনিয়ন বিএনপির বঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বে আউশকান্দি বাজারে গতকাল বিকেলে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে সন্ধ্যায় উপজেলার ৬ নং কুর্শী ইউনিয়ন বিএনপির ত্যাগী বঞ্চিত নেতাকর্মীদের নেতৃত্বে স্থানীয় বাংলাবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন আউশকান্দি ইউনিয়নের বিএনপি নেতা নুর উদ্দিন মিয়া, জহির উদ্দিন, আব্দুস সালাম, আরশ আলী, কাজী সেলিম, সুমন মেম্বার, শায়েল মেম্বার, আবুল কালাম, সুলতান আহমদ, সাইদুল ইসলাম, সাজু আহমদ, শফিকুজ্জামান রুহেল প্রমূখ।
এদিকে স্থানীয় বাংলাবাজারে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, মির্জা আলী আষম রায়হান, সুহেল আহমদ চৌধুরী রিপন, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মন্নাফ, হাজী আঃ হাশিম, ছাবির আহমদ চৌধুরী, আবু হুরায়রা মামুন, মুজিবুর রহমান, ওয়ারিশুল আম্বিয়া, হায়দর মিয়া, হাফিজুর রহমান, মশাহিদ মিয়া, মোঃ মুমিন, শানুর মিয়া প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, আওয়ামী দোসর দ্বারা গঠিত বিতর্কিত নবগঠিত নবীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বাতিল করে ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি পুর্নগঠনের জোর দাবী জানান এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com