বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের শাকিল গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের শাকিল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে শুধু মোটরসাইকেল চুরিই নয়, মাদক সেবন ও ব্যবসার অভিযোগ রয়েছে। সে সদর উপজেলার রিচি সাগরকোনা গ্রামের তাহের মিয়ার পুত্র। তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা, নগদ টাকা, চাকু উদ্ধার করা হয়। জানা যায়, জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে অভিনব কায়দায় এক মিনিটের মধ্যে মোটর সাইকেলের লক আনলক করে শাকিল ও তার সহযোগীরা সু-কৌশলে চুরি করে থাকে। পরে চুরিকৃত মোটর সাইকেল দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে। বিভিন্ন জেলার চোর চক্রের সাথে সে এবং তার সহযোগীরা জড়িত আছে।
গত এক বছরে একাধিক সাংবাদিক, পুলিশ, আইনজীবীসহ প্রায় ৬০-৭০টি মোটর সাইকেল চুরি হয়। কিন্তু একটিও উদ্ধার হয়নি।
হবিগঞ্জ শহরসহ শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, মধবপুরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মোটর সাইকেল চুরি করে শাকিল। পরে মোটরসাইকেলগুলো ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় নিয়ে বিক্রি করে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com