বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম যেনো থামছেই না ॥ ব্যবস্থা নেয়ার দাবি

  • আপডেট টাইম রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম যেনো থামছেই না। পুলিশ-সেনাবাহিনী অভিযান চালালেও তাদেরকে দমন করা যাচ্ছে না। অভিযোগ আছে হাসপাতালের কতিপয় কর্মচারীর ছত্রছায়ায় দালালরা হাসপাতালের ভেতরে অবাধে বিচরণ করছে। রোগীরা আসার সাথে সাথেই কৌশলে তারা বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে চিকিৎসা ও পরীক্ষার নামে গলাকাটা ফি আদায় করছে। ইতোমধ্যে যৌথবাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকজন দালাল আটক করেন। কিন্তু আইন জটিল না হওয়ায় সকালে আটক হলে বিকালে আদালত থেকে বেরিয়ে এসে তারা পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে। গ্রাম থেকে সহজ সরল রোগীরা তাদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন। বারবার এ নিয়ে সংবাদ প্রকাশ কিংবা কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা না নেয়ায় তাদের লাগাম টানা যাচ্ছে না। ফলে জেলার একমাত্র চিকিৎসাস্থল সদর হাসপাতালে সেবা হুমকির মুখে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com