বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভারত থেকে ফেরার পথে সীমান্তে ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির টহল বিজিবি সদস্যরা দেবনগর নামক এলাকা থেকে ভারতীয় মালামালসহ প্রবাল বনিক (৪৪) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে বাংলাদেশী নাগরিক প্রবাল বণিক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়। প্রবাল বণিক হবিগঞ্জ শহরের বগলা বাজারের মৃত হরিদাস বণিকের ছেলে। এ সময় বিজিবি সদস্যরা তার কাছ থেকে ভারতীয় রুপি-২ হাজার ৪শ, বাংলাদেশী টাকা ৩ হাজার ২শ, কষ্টিপাথর-১ টি, বিভিন্ন রঙ্গের আংটির পাথর ১৪৫ পিস এবং ওয়েট মেশিন ছোট ১টি জব্দ করেন। ২৫ বিজিবি ব্যাটালিয়ন ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আবু সিদ্দিক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় বিজিবি বাদি হয়ে নিয়মিত একটি মামলা করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com