বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুর প্রেসক্লাবের মানববন্ধন

  • আপডেট টাইম সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে মাধবপুর প্রেসক্লাব। গতকাল রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মাধবপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা- সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরেন সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি বলে উল্লেখ করেন তারা। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি ও এসএ টিভির আবুল খায়ের, প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাকের মাধবপুর প্রতিনিধি শংকর পাল সুমন, সাবেক সভাপতি আমার দেশের মাধবপুর প্রতিনিধি আলা উদ্দিন আল রনি, মাই টিভির রাজিব দেব রায় রাজু, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক দৈনিক দিনকালের মাধবপুর প্রতিনিধি আলমগীর কবির বাংলা টিভির হামিদুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com