বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি রঞ্জন গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কালা রঞ্জনকে খাঁচায় বন্দি করেছে র‌্যাব। তিনি হবিগঞ্জ সদরের কালারবাজার রেলওয়ে কলোনীর অশোক কুমারের ছেলে। গতকাল শনিবার (৯ আগস্ট) র‌্যাব-৯ এর এক প্রেসনোটে বিষয়টি জানানো হয়। র‌্যাব জানায়, শুক্রবার গোপন সংবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চোলাই মদ তৈরির অভিযোগ রয়েছে। জানা যায়, তার বিরুদ্ধে হবিগঞ্জ দায়রা জজ আদালতসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা রয়েছে। একটি মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিযেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com