বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুক্তরাষ্ট্রে হবিগঞ্জ সোসাইটি অফ মিশিগান ইউ.এস.এ কার্যনির্বাহী কমিটি গঠন ॥ সভাপতি মোবাশ্বির আহমেদ, সাধারণ সম্পাদক কাওছার দেওয়ান, সাংগঠনিক সম্পাদক খায়রুল চৌধুরী জুয়েল

  • আপডেট টাইম শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য” হবিগঞ্জ সোসাইটি অফ মিশিগান ইউ.এস.এ এর ২০২৫-২০২৭) দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৩ আগস্ট রবিবার যুক্তরাষ্ট্র মিশিগানের ওয়ারেন সিটির বোচার পার্কে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত সোসাইটির সাবেক সভাপতি দেওয়ান টারি আবু তোহা’র উপস্থিতিতে হবিগঞ্জ সোসাইটির অফ মিশিগান এর প্রবীণ উপদেষ্টা দেওয়ান আকমল ও প্রধান উপদেষ্টা কবির চৌধুরী দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি মোঃ মোবাশ্বির আহমেদ, সহ-সভাপতি আবুল ফজল লস্কর, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক কাওছার দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজগর খান, কোষাধ্যক্ষ মোঃ সোলেমান মিয়া, সহ-কোষাধ্যক্ষ মোঃ খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল চৌধুরী (জুয়েল), সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান মুবিন, প্রচার সম্পাদক কদর আলী, সহ-প্রচার সম্পাদক আখলাক আলী, ক্রীড়া সম্পাদক ছালেহ আহমেদ বাচ্চু, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল হক, সাংস্কৃতিক সম্পাদক রোবেল মিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল মিয়া, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ রাকিবুল রহমান, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোঃ আলামিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সহ-সমাজ কল্যাণ সম্পাদক কাজী শরীফ উদ্দীন, মহিলা সম্পাদক কাজী হাছনাআরা বেগম নির্বাচিত হন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে হবিগঞ্জ জেলার প্রথম সংগঠন, হবিগঞ্জ সোসাইটি অফ মিশিগান, ইউএসএ, একটি সামাজিক সংগঠন, যা যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত হবিগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে গঠিত। এই সংগঠনটি ২০০০ সালে স্থাপিত হয়। উক্ত সোসাইটি হবিগঞ্জ জেলার সহ বিভিন্ন অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজে সহযোগিতা করে আসছেন নিরলসভাবে। হবিগঞ্জ সোসাইটি অফ মিশিগান ইউ,এস,এ এর ২৫ বছর পূর্তি গত ৩ আগষ্ট রবিবার জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেছে বনভোজনে খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী করা হয়। উক্ত অনুষ্ঠানে সোসাইটির সম্মানিত সদস্য বৃন্দ সহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট াব্যক্তিবর্গ ও অংশ গ্রহন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com