বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং উপজেলা পরিষদ সংলগ্ন সরকারি ভূমি স্বেচ্ছাসেবকলীগ নেতার দখলে ॥ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা পরিষদ সংলগ্ন এবং স্মৃতি স্তম্ভের পাশে অবস্থিত একটি সরকারি ভূমি দীর্ঘদিন যাবত দখল করে রেখেছেন মতিউর রহমান নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা। এতে করে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। দখলবাজ নেতা মতিউর রহমান ১নং উত্তর পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র এবং বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি। জানা যায়, কোন প্রকার সরকারি লীজ ছাড়াই দীর্ঘদিন যাবত আওয়ামীলিগের প্রভাব খাটিয়ে জোরপূর্বক ওই সরকারি ভূমিটি দখল করে ইট, বালুর ব্যবসা করছেন মতিউর রহমান। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি ইট এবং বালুবাহী ট্রাকের কারনে পার্শ্ববর্তী সড়কে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। আওয়ামীলিগ সরকার পতনের পরও কেন ওই ভূমিটি দখলমুক্ত হচ্ছেনা। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, এক সময় সাধারণ একজন রাজমিস্ত্রীর শ্রমিক হিসেবে বিল্ডিংয়ের কাজ করতেন মতি মিয়া। ২০১৫ সালে আওয়ামীলিগের সহযোগি সংগঠনে কর্মী হিসেবে যোগ দেন তিনি। কয়েক মাস যেতে না যেতেই নিজের নামের খোলস পরিবর্তন করে হয়ে যান মতিউর রহমান। এরপর সিনিয়র নেতা কর্মীদের তোষামোদি করে রাতারাতি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতির পদ পেয়ে যান। গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর, আর পিছন ফিরে থাকাতে হয়নি। রাজনৈতিক আধিপত্য বিস্তার করে প্রথমে বানিয়াচং উপজেলা প্রশাসন সংলগ্ন সরকারি ভূমি দখল করে ইট বালুর ব্যবসা শুরু করেন তিনি। এরপর বিভিন্ন ঠিকাদারদের সাথে আতাত করে সরকারি রাস্তার জন্য নিম্ন মানের ইট বালু সরবরাহ, তদবির বানিজ্য করে রাতারাতি কোটিপতি বনে যান ওই নেতা। বানিয়াচং থানা এলাকায় মতিউর রহমানের কালো টাকায় নির্মিত সুসজ্জিত বিশাল অট্টালিকা রয়েছে। ব্যাংক ব্যালেন্স, বিশাল কয়েকটি বাড়ি, তার অগাত দূর্নীতির প্রমাণ বলে স্থানীয়দের কাছে প্রতীয়মান হয়। স্থানীয়রা আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে মতিউর রহমান সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। অথচ অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোন মামলা হয়নি। বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এবিষয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা মতিউর রহমান বলেন, আমি জোরপূর্বক কোন ভূমি দখল করিনি। বানিয়াচং উপজেলা পরিষদ মসজিদের ইমাম সাহেবের হাতে প্রতি মাসে ভাড়া বাবদ টাকা দিয়ে থাকি। বড়বাজারের একাধিক ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা জানান, সদরের প্রাণ কেন্দ্র ওই জায়গাটিতে ইট,বালু রেখে এলাকার পরিবেশটাকে নষ্ঠ করা হচ্ছে। দ্রুত এগুলো অপসারণ করে বাজারের জানযট নিরসনসহ জায়গাটির সৌন্দর্য্য ফিরিয়ে আনার জোর দাবী জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com