শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

হবিগঞ্জ শহরে ৪ জনের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ৪ জনের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন চোলাই মদের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছেন। তবে তারা কেউ হৃদরোগ, কেউ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ভর্তি রেজিষ্টারে উল্লেখ রয়েছে।
মৃত ব্যক্তিরা হচ্ছেন, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারের একটি চায়ের দোকানের কর্মচারি অপু দাস (৩৭), চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্টের সেলুন ব্যবসায়ী রতন শীল (৫৫), একই এলাকার চা স্টল ব্যবসায়ী নিকুঞ্জ (৪৬) ও উমেদনগর গ্রামের জাহাঙ্গীর (৫৫)।
ঘটনার খবর পেয়ে শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহিনসহ একদল পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, গত ১৬ জুলাই শহরের চৌধুরী বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন সুইপার কলোনি থেকে কয়েকজন ব্যক্তি চোলাই মদ ক্রয় করেন। এদিনই তাদের মধ্যে উল্লেখিত ৪ জন মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে মারা যান জাহাঙ্গীর। ১৭ জুলাই তাকে দাফন করা হয়। এরপর অপু, রতন এবং নিকুঞ্জও মারা যান। তাদেরকেও ১৭ জুলাই সৎকার করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহিন বলেন, গত ১৬ এবং ১৭ জুলাই তারা মারা গেছেন। কিন্তু তারা মদ পান করে মারা গেছেন কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাদের কেউ হৃদরোগ এবং কেউ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ইতিমধ্যে তাদের দাফন ও সৎকারও পরিবার করে ফেলেছেন। মদ্যপান লেখা থাকলে আমরা নিশ্চয়ই পোস্ট মর্টেম করাতাম। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com