বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কিশোর গ্যাং এর নির্যাতন ॥ পরীক্ষা দিতে পারছে না নবম শ্রেণীর ছাত্র

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে কিশোর গ্যাং এর নির্যাতনের শিকার হয়েছে একই স্কুলের নবম শ্রেণীর মেধাবী ছাত্র মুহাম্মদ নাহিদ আহনাফ মূসা। নাহিদ আহনাফ মূসা একই স্কুলের ৯ম শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। তার ক্লাস রোল নং ১। রশিদিয়া পাবলিক স্কুলের বখাটে হিসাবে পরিচিত ৯ম শ্রেণীর ছাত্র নিরব ধর, পল্লব দেবনাথ, জিসান মিয়া, আজহার আলম ফারদিন, ধ্বনী আচার্য্যসহ তাদের সহযোগি বখাটেরা নাহিদ আহনাফ মূসাকে গত ২৬ মে স্কুলে ব্যাপক মারধুর করে। এ ঘটনায় নাহিদ আহনাফ মূসার পিতা নবীগঞ্জের হযরত শাহ তাজ উদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আজগর আলী র.প উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অবহিত করে বিচার প্রার্থী হন। স্কুল কর্তৃপক্ষ নির্যাতনকারীরা কিশোর গ্যাং এর সদস্য হিসাবে আখ্যায়িত করে ধৈর্য ধরার পরামর্শ দেন। পরে মুহাম্মদ আজগর আলী অভিযুক্ত নিরব ধরের পিতা নিখিল ধরের কাছে ছেলেকে নির্যাতনের জন্য বিচার প্রার্থী হন। স্কুল কর্তৃপক্ষকে অবগত করায় এবং নিরব ধরের পিতা নিখিল ধরকে অবগত করায় কিশোর গ্যাং এর সদস্যরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে পরের দিন ২৭ মে তারিখে নাহিদ আহনাফ মূসাকে স্কুলের বিজ্ঞান বিভাগের একটি নির্জন কক্ষে আটকে রেখে ব্যাপক শারিরিক ও মানসিক নির্যাতন করে। এক পর্যায়ে তাকে উদ্ধার করা হয়। শারিরিক ও মানসিক নির্যাতনে নাহিদ আহনাফ মূসা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে নবীগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেলে চিৎিকসা দেয়া হয়েছে। এ ঘটনার পর থেকেই নাহিদ আহনাফ মূসার স্কুলে যাওয়া প্রায় বন্ধ। মারাত্বক আতংকে নাহিদ আহনাফ মূসা স্কুলে যেতে সাহসও পাচ্ছে না। আগামীকাল সোমবার থেকে শুরু হওয়া স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারছে না নাহিদ আহনাফ মূসা। নাহিদ আহনাফ মূসাদের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মুকুন্দবাড়ি গ্রামে। এমপিও ভূক্ত স্কুল শিক্ষক বাবার কর্মসূত্রে তারা নবীগঞ্জের আউশকান্দিতে বসবাস করে আসছে। এ ব্যাপারে নাহিদ আহনাফ মূসার পিতা মুহাম্মদ আজগর আলী বাদী হয়ে কিশোর গ্যাং এর ৫ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা দায়ের করায় হত্যার হুমকি দিয়ে আসছে আসামী ও তাদের আত্বীয় স্বজনগন। জানমালের নিরাপত্তার জন্য নাহিদ আহনাফ মূসার পিতা আজগর আলী ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারায়ও একটি মামলা দায়ের করেন। মেধাবী শিক্ষার্থী নাহিদ আহনাফ মূসার শারিরিক ও মানসিক ক্ষতিতে বিমর্ষ তার পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com