বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ সদর হাসপাতালের দালাল সেলিম গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। বারবার অভিযান করেও দমন করা যাচ্ছে না। আইন শৃংখলা কমিটির সভায় বারবার দালালদের তালিকা হলেও হাসপাতালের কিছু অসাধু কর্মচারীদের ছত্রছায়ায় দালালী বন্ধ হয়নি। গ্রাম থেকে আসা রোগীদের প্রলোভন দিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে গলাকাটা টাকা আদায় করা হয়। গতকাল শুক্রবার রাত ৮টায় সদর থানা একদল পুলিশ অভিযান চালিয়ে সেলিম মিয়া (৪০) কে আটক করেন। সে বানিয়াচংয়ের হিয়ালা গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র। ওসি জানান, সেলিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও রোগীদের সাথে প্রতারণা মামলা রয়েছে। ইতোপূর্বেও সে একাধিকবার গ্রেফতার হয়েছে। অভিযান নিয়মিত চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com