বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জাতীয় পার্টিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন জিএম কাদের: খন্দকার টিটু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফ্যাসিবাদ সরকারের সাথে হাত মিলিয়ে মনোনয়ন বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জাতীয় পার্টিকে জিএম কাদের বিতর্কিত করেছেন বলে অভিযোগ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু। তিনি বলেন, সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল জাতীয় পার্টির জন্য এক মহা বিপর্যয়। সেই বিপর্যয়ের মূল দায় বর্তায় দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের উপর।
সোমবার বিকেলে হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের ফুড ভিলেজে অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার টিটু আরও বলেন, “আজ সারাদেশে পল্লীবন্ধু এরশাদের আদর্শে বিশ্বাসী তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ। জাতীয় পার্টির ইমেজ সংকটের জন্য জিএম কাদের সরাসরি দায়ী। তাই তাকে বাদ দিয়ে এরশাদ পরিবারের নেতৃত্বে একটি শুদ্ধ অভিযান চালিয়ে দলকে পুনর্গঠন করতে হবে।”
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এডভোকেট এমএ সালেহ চৌধুরী। সভা পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুরাদ আহমেদ।
জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাওলানা মোশাহিদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ, যুগ্ম ও শ্রম বিষয়ক সম্পাদক জামাল মিয়া, কেন্দ্রীয় সদস্য ওয়াহিদ মিয়া।
সভা চলাকালীন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেন, “জাতীয় পার্টিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন জিএম কাদের। মনোনয়ন বাণিজ্য, স্বজনপ্রীতি, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে তিনি দলের ভিত নড়বড়ে করে দিয়েছেন। তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
তিনি আরও বলেন, “পল্লীবন্ধু এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেই আমরা আবারও জাতীয় পার্টিকে জনআস্থার জায়গায় ফিরিয়ে আনতে পারবো।”
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, হবিগঞ্জ পৌর আহ্বায়ক মাওলানা সাদিক মিয়া, বানিয়াচং উপজেলা সাংগঠনিক সম্পাদক মানিক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহ-সভাপতি আব্দুস শহীদ চৌধুরী, নবীগঞ্জ পৌর সদস্য সচিব রঞ্জু দেব, জেলা সদস্য চাঁন মিয়া, নূর মিয়া, অজুদ মিয়া, সোহেল মিয়া ও মুছা মিয়া প্রমূখ।
সভা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক শংকর পালকে দেখতে তার চৌধুরী বাজারস্থ বাসভবনে ছুটে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় শংকর পালের শারীরিক অবস্থার খোজ-খবর নেন এবং তার রোগমুক্তি কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com