মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের সাংবাদিক এম এ বাছিতের পিতার মৃত্যুতে বিএনপি গ্লোবাল ফোরামের শোক

  • আপডেট টাইম সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার এম এ বাছিতের পিতা কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ মুরুব্বি আলহাজ্ব মোঃ লাল মিয়া তালুকদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি গ্লোবাল ফোরাম। রবিবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় বিএনপি গ্লোবাল ফোরামের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তা প্রদানকারী নেতৃবৃন্দ হলেন- নবীগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আফিল উদ্দিন, যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিএনপির সহ-সভাপতি ও নবীগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর আহমেদ, নবীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শামিম ঘুরী, নবীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলেমান আহমেদ, নবীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহি চৌধুরী, ফ্রান্স বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শেখ রুহেল, নবীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য গোলাম মোস্তফা চৌধুরী, ফ্রান্স বিএনপির সদস্য শাহ মিলাদুর আবেদ, আউশকান্দি ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি মুহাম্মদ রাসেল চৌধুরী, দেবপাড়া ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জাকির, নবীগঞ্জের সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মনছুর আলী, ফ্রান্স বিএনপির সদস্য সৈয়দ সোহান আহমেদ, ফ্রান্স বিএনপির সদস্য রোমান চৌধুরী, ফ্রান্স বিএনপির সদস্য রাজন কুমার রায়, নবীগঞ্জের সাবেক ছাত্রদল নেতা সোহাদ আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মতলিব চৌধুরী, যুক্তরাজ্যের সাবেক ছাত্রদল নেতা রাসেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মোজাক্কির আহমদ, সাবেক থানা ছাত্রদল নেতা সুমন আহমেদ। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “আলহাজ্ব মোঃ লাল মিয়া তালুকদার ছিলেন একজন ভদ্র, বিনয়ী ও জনসেবামূলক কাজে নিবেদিতপ্রাণ মানুষ। তিনি বিএনপির একজন বিশ্বস্ত সহযোদ্ধা ও জাতীয়তাবাদী পরিবারের শ্রদ্ধেয় অভিভাবক ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন গুণীজনকে হারালাম।” বিএনপি গ্লোবাল ফোরামের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, গত শুক্রবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব মোঃ লাল মিয়া তালুকদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। তিনি স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com