শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শহরতলী মজলিশপুর গ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীর বিয়ে পন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মজলিশপুর গ্রামে ৭ম শ্রেণির ছাত্রীর বিয়ে পন্ড করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে কনের বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ এ কে এম সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় কনের বাড়িতে বিয়ের প্রস্তুতি ছিল শেষ পর্যায়ে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মজলিশপুর গ্রামের কুয়েত প্রবাসী আশিক মিয়ার মেয়ে হবিগঞ্জ শহরের কাসিক কেজি এন্ড জুনিয়র হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ঝর্ণা আক্তারের বিয়ে ঠিক করা হয় সদর উপজেলার দীঘলবাক গ্রামের আব্দুল কদ্দুছের সাথে। খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমান আদালত বিয়ে বাড়িতে উপস্থিত হন। এসময় বাল্য বিয়ে আয়োজন করায় কনের চাচা আসকির মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ঝর্ণার বিয়ে না দেয়ার অঙ্গীকার করে মুচলেকা আদায় করা হয়। এছাড়া যাচাই না করে জন্মনিবন্ধন সনদ দেয়ার স্থানীয় তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও সচিব জেসমিন আক্তারকে হুশিয়ার করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন চৌধুরী বাজার ফাড়ি পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com