মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে ধর্ম নিয়ে ফেসবুকে কটাক্ষ করায় যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ১২ মে, ২০২৫
  • ১২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটা করায় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেয়ায় রামজিত রবি দাস (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের চামারি টিলার বাসিন্দা সরন রবি দাসের ছেলে। জন-অসন্তোষের কারণে তাকে বাহুবল মডেল থানায় আটক রাখা হয়েছে। স্থানীয়রা জানান, রামজিত দাস তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কঠোক্তিমূলক পোস্ট করে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে রবিবার (১১ মে) দুপুরে রশিদপুরে লোকজন জড়ো হতে থাকেন। এমতাবস্থায় বাজার কমিটির সভাপতি হারুনুর রশিদ বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিবাদী লোকজন রামজিতকে গ্রেফতার করে শাস্তির দাবি করেন। এক পর্যায়ে কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই এখলাছুর রহমান ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ রামজিত দাসকে দারাগাও চা বাগান থেকে আটক করে। এসআই এখলাছুর রহমান ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রামজিতকে থানায় আটক রাখা হয়েছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রশিদপুর বাজার কমিটির সভাপতি হারুনুর রশিদ জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com