সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে পেট্রোল ঢেলে আগুন পুড়ে ছাই কৃষকের ৪৫ ছাগল

  • আপডেট টাইম শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ও পৈশাচিক ঘটনা। গতকাল শুক্রবার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কৃষক ফয়জুল হকের ছাগলের খামারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় খামারে থাকা প্রায় ৪৫টি ছাগল।
ফয়জুল হক জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করে নিজের বাড়িতে গড়ে তুলেছিলেন এই ছাগলের ফার্ম। স্বপ্ন দেখেছিলেন স্বাবলম্বী হওয়ার। কিন্তু এক রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেল তার স্বপ্ন, তার শ্রম, তার ভবিষ্যৎ। খামারটি বসত ঘর থেকে কিছুটা দূরে ছিল, তাই বড় ধরনের প্রাণহানি না ঘটলেও, ছাগলঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনার সময় পরিবার ঘুমিয়ে ছিলেন। পরে আগুন দেখতে পেরে চিৎকার করলে গ্রামের লোকজন এসে আগুন নিবান। আর ততক্ষণে পুড়ে মরে ছাই হয়ে যায় সব ছাগল। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। এলাকাবাসী বলেন, যারা এমন নৃশংসভাবে নিরীহ প্রাণীদের পুড়িয়ে হত্যা করতে পারে, তারা মানুষরূপী পশু ছাড়া আর কিছুই নয়। তাছাড়া,ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ ও নিন্দা। অনেকে এ ঘটনাকে প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
অশ্রুসিক্ত চোখে ফয়জুল হক বললেন, চোখে স্বপ্ন ছিল, ছাগলগুলোই ছিল আমার ভরসাৃ সব পুড়ে ছাই হয়ে গেল। এখন আমি কী করব।
এমন মর্মান্তিক ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com