বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গের কুখ্যাত গরুচোর ওয়াহেদ পুলিশের খাচায় বন্দি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে গরু চুরির মামলায় অবেশেষে কুখ্যাত গরুচোর ওয়াহিদ মিয়া (৪০) পুলিশের খাচায় বন্ধি হয়েছেন। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে গরুচুরির মামলায় ৩ জন গ্রেফতার হয়েছে। অন্যান্যরা এখনো পলাতক রয়েছে। এ ঘটনায় আসামীর আত্মীয়স্বজনরা মামলার বাদীর আত্মীয়স্বজনদের উপর অতর্কিত হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল উপজেলার রামগঞ্জ গ্রামের নেহারা খাতুনের একটি গাভী গরু মাঠে ঘাস খাওয়া অবস্থায় ধরে নিয়ে অভিযুক্তরা। পরদিন সন্ধ্যায় আসামী আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে নিয়ে জবাই করে মাংস ভাগবাটোয়ারার সময়ে খবর পেয়ে তার বাড়িতে গিয়ে জবাইকৃত গরুকৃত গুরু সনাক্ত করে। এ সময় তারা পালিয়ে যায়। এ ঘটনার পর ৩০ এপ্রিল নেহারা খাতুন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ২৯ এপ্রিল পুলিশ প্রথমে তাদের বাড়িতে অভিযান চালিয়ে মাসুক মিয়া ও মস্তু মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এ প্রেক্ষিতে গত মঙ্গলবার বিকেলে বানিয়াচ থানার এসআই শুভ রঞ্জন দাশের এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আলীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ওয়াহিদকে গ্রেফতার করে। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়ছেন গ্রেফতারকৃত ওয়াহিদ একজন কুখ্যাত গরুচোর। তার অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন এলাকাবাসি।
এদিকে ওয়াহিদ মিয়াকে গ্রেফতারের পরপরই তার আত্মীয়স্বজনরা মামলার বাদী নেহারা খাতুনের আত্মীয়স্বজনদের উপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৫ জন নারী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরক হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গরুচুরির অভিযোগে ওয়াহিদসহ এ পর্যান্ত ৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com