বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্টে আ.লীগ নেতা ছালেহ গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ছালেহ আহমেদ চৌধুরী (৫৫) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছালেহ আহমেদ চৌধুরী ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা নদীর উত্তর পাড় গ্রামের আব্দুর রকিব চৌধুরীর ছেলে এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেট কার পুড়িয়ে নাশকতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে ছালেহ আহমেদ চৌধুরীর সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অনিক পালের নেত”ত্বে একদল পুলিশ মঙ্গলবার ঘোলডুবা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গজনাইপুর এলাকায় প্রাইভেট কার পুড়িয়ে নাশকতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে ছালেহ আহমেদ চৌধুরীর সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com