মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩

  • আপডেট টাইম বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২২৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলার তিন সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন -এর নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- চরগাঁও গ্রামের মৃত মোঃ ভালু মিয়ার পুত্র মোঃ হাফিজুর রহমান (৩৫) ও মোঃ হামিদুর রহমান (২৯) গুজাখাইর গ্রামের মৃত নিরানন্দ সরকারের পুত্র ছাও মিয়া (৬৫)। গ্রেফতারকৃত আসামীদের মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মীর মোঃ আব্দুন নাসের এর নিকট হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালের ৩১ আগস্ট মঙ্গলবার রাত ৮টার দিকে মিশুক গাড়িসহ আবিদুর ইসলাম (১৮) নিখোঁজ হয়। পরে ৩ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ১১টার দিকে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উপজেলার সরিষপুর নামক স্থানের মরা কুশিয়ারা নদীর কচুরিপানার নীচে লুকিয়ে রাখা বিবস্ত্র ক্ষতবিক্ষত একটি মরদেহ উদ্ধার করে। পরে লাশের পাশে থাকা কাপড় দেখে মৃতদেহ আবিদুর ইসলামের মর্মে শনাক্ত করেন আবিদুরের পরিবার। এ ঘটনায় নিহতের পিতা পাতা মিয়া ৪ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩/২০২১, ধারা ৩৯২/৩০২/২০১/৩৪ দণ্ডবিধি)। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com