মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুর-চুনারুঘাটে পৃথক মামলায় ৬ ব্যবসায়ীর দণ্ড

  • আপডেট টাইম বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দে মাধবপুর ও চুনারুঘাটে পৃথক মাদক মামলায় ৬ মাদক কারবারিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হল, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মনোহরপুর গ্রামের জসিম মিয়ার পুত্র আক্তার হোসেনকে মাদক মামলায় দোষী সাব্যস্থ করে ৫ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অপরদিকে দক্ষিণ বেজুরা গ্রামের মৃত খুর্শেদ আলীর পুত্র লস্কর আলীকে মাদক মামলায় দোষী করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই উপজেলার রামনগর গ্রামের কুদরত আলীর পুত্র শিপন কে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র ওয়াহিদ মিয়াকে মাদকের মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, একই উপজেলার পশ্চিম দুধপাতিল গ্রামের মৃত আমিন মিয়ার পুত্র জুয়েল মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ইকরতলী গ্রামের জমির উদ্দিনের স্ত্রী ভানু বেগমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেয়া হয়। স্টেনোগ্রাফার পার্থ জানান, রায় প্রদাকালে আসামিরা পলাতক ছিলো। তবে সাজা পরোয়ানা মাধবপুর থানায় প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com