বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে হোসেন মিয়া নামে আড়াই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে এঘটনা ঘটে। হোসেন মিয়া ওই গ্রামের মিনহাজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১টার দিকে শিশু হোসেন মিয়ামে সাথে নিয়ে মিনহাজ মিয়া ও মা সীমা বেগম জমিতে কাজ করতে যান। শিশু হোসেনকে জমির পাশে রেখে মিনহাজ ও সীমা বেগম কাজ শুরু করেন। কিচ্ছুক্ষণ পর শিশু হোসেনকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পার্শ্ববর্তী ফারুক মিয়ার ডুবা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে শিশুটির দাফন করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com