মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ইয়াবাসহ মা-মেয়ে আটক

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের কাছে একটি বাসায় অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবাসহ মা মেয়েকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী রিয়া বেগম (৩৮) ও তার মেয়ে বকুল (১৭)। তাদেরকে রাতেই শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার লাল মিয়ার কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
শনিবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com