বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিমেল সায়েন্স অনুষদের আয়োজনে দিনব্যপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এ “প্রাণিস্বাস্থ্য রক্ষা করে দলবদ্ধ প্রচেষ্টা” প্রতিপাদ্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আব্দুল কাদের। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মো. মুক্তার হোসেন। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের প্রভাষক ডা. সালাউদ্দীন ইউছুপ। অনুষ্ঠানে উপস্থাপিত হয় প্রাঞ্জল আলোচনা, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং সমাপ্তি হয় ভেট নাইট এর মাধ্যমে। যেখানে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ফুটে উঠে ঐক্য, প্রতিভা ও প্রাণবন্ততা। সেমিনারে বক্তারা বলেন, এই দিবসটি প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য এবং টেকসই উন্নয়নে দলগত প্রচেষ্টার অপরিহার্যতা তুলে ধরবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com