মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জলসুখায় পঞ্চায়েত সমিতির টাকার হিসাব নিয়ে ॥ দুই গ্রুপের দুই ঘন্টব্যাপি সংঘর্ষ, আহত শতাধিক

  • আপডেট টাইম শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের জলসুখায় পঞ্চায়েত সমিতির টাকার হিসাবের গড়মিল নিয়ে মোঃ শাহজাহান মেম্বার ও মোঃ আক্তার মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে জলসুখার নোয়াগড় গ্রামে উক্ত সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে থানার পুুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
পুুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েকদিন আগে মোঃ শাহজাহান মেম্বারের পক্ষের মুজাহিদ মিয়া ও মদরিছ মিয়া নামে দু’ভাইয়ের এর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষকালীন সময়ে একই এলাকার মোঃ আক্তার হোসেনের পক্ষের লতিবুর মেম্বারের পুত্র রাকিব মিয়া সংঘর্ষ থামাতে আসে। এক পর্যায়ে তারা রাকিব মিয়াকে মারধোর করে। এতে সে আহত হয়। চিকিৎসা নিতে হাসপাতালে নেয়ার পথে অটোরিকশা থেকে নামিয়ে তাকে আবারও মারধোর করে প্রতিপক্ষের লোকজন।
এদিকে গ্রাম পঞ্চায়েত সমিতির মাধ্যমে এলাকায় জমি, পুকুর, ডোবা ও খালবিল ইজারা দেওয়া হয়। এতে করে পঞ্চায়েত সমিতিতে বেশকিছু টাকাও রয়েছে। উক্ত সমিতির হিসাবের গড়মিল নিয়ে পক্ষ ও বিপক্ষের লোকেদের মাঝে উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছিল। ৩নং জলসুখা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মুকিত মিয়া জানান, নোয়াগড় গ্রামে পঞ্চায়েত সমিতির মাধ্যমে এলাকার জমি, পুকুর, ডোবা ও খালবিল ইজারা দেয়া হয়। এতে করে পঞ্চায়েত সমিতিতে বেশকিছু টাকা জমা রয়েছে। মোঃ লতিবুর মেম্বারকে এলাকার মহল্লার সর্দারের দায়িত্ব দেয়া দিয়েছিল। এলাকার লোকজন সমিতিতে জমাকৃত টাকার হিসাব চায়। কিন্তু লতিফুর মেম্বার হিসাব না দিয়ে গরিমসি সহ সময়ক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে প্রজেক্ট ডাক দেয়া হয়। সদস্য প্রতি ৩৭০ টাকার বেশি নেয়া যাবে না বলে উভয় পক্ষের মাঝে সমঝোতা হয়। কিন্তু লতিবুর মেম্বার সদস্য প্রতি ৫০০ টাকা বেশী আদায় করে। এতে শাহজাহান মেম্বারের লোকজন বাঁধা প্রদান করে। গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে মোঃ শাহজাহান মেম্বারের পক্ষের লোকজন ট্রলি দিয়ে ধান নিয়ে যাচ্ছিল। একই সময় মোঃ আক্তার মিয়ার পক্ষের রাব্বি মিয়া সহ আরও কয়েকজন ধানভর্তি ট্রলি আটক করে। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সকাল ১১ টার দিকে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষকালে নোয়াগড় বাজারের দোকানপাট লুটপাট ও ভাংচুর করা হয়। খবর পেয়ে থানার এসআই মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। আহ দের মধ্যে মোঃ সাদ্দাম (৩৫) তকছির (২৮) ওয়াহিদুল (২৫) রসিদ (২৮) সাব্বির (১৮) ওয়াসিম(২৯) ধনু(৬০) কোহিনুর (২৫) সাগর (৫০) আবুসহিদ (৩৫) আজিমউদ্দিন (২৮) সেনাবুর (৩৮) সরাজ (৫৫) সেলু (৪৫)আজিজুল (৫২) জাহাঙ্গীর (৪৮) সহ অন্যান্য আহতদের আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় উভয় পক্ষের ১১জনকে সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছান জানান, সমিতির হিসাবের গড়মিল নিয়ে মারামারির ঘটনা ঘটে। উভয় পক্ষের আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছে।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com