বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

“বিশ্ব অটিজম সচেতনতা দিবসে হবিগঞ্জে আলেচনা সভা অনুষ্ঠিত জেলায় প্রতিবন্ধী ৫৪২২৩ জন

  • আপডেট টাইম বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্নায়ু বৈচিত্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে ২২ এপ্রিল ১৮তম “বিশ্ব অটিজম সচেতনতা দিবস -২০২৫” উপলক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী। আলোচনা সভায় বক্তারা হবিগঞ্জে প্রশাসনের উদ্যোগে অটিস্টিক শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠার দাবি জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী বলেন- অটিস্টিক শিশুদেরকে বাবা মা কখনোই অবহেলা বা অযত্ন করবেন না। তাদের সাথে স্বাভাবিক আচরণ করতে হবে। তাদেরকে সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। সেই সঙ্গে তাদের প্রতি নেতিবাচক মনোভাবও পরিবর্তন করতে হবে। পারিবারিক ও সামাজিকভাবে সমর্থন ও সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় জানানো হয়, জেলায় মোট প্রতিবন্ধীর সংখ্যা ৫৪ হাজার ২শ ২৩ জন। এর মধ্যে ভাতা ও উপবৃত্তি প্রাপ্ত প্রতিবন্ধীর সংখ্যা ৪৫ হাজার ৭শ ৭০জন। পর্যায়ক্রমে সকল প্রতিবন্ধীকে সরকারী সহায়তার আওতায় আনা হবে। এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সংখ্যা ৩টি রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা শরীফ চৌধুরী, ডাঃ অসীমা রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহসিন মিয়া, কবি তাহমিনা বেগম গিনি, অটিজম শিশুর মা সত্য রাণী দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কার্যালেেয়র সহকারী পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠানর শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ৩ জন অটিস্টিক শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়। একই সাথে অটিস্টিক শিশুদেরকে তাসনুভা শামীম ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরা ট্রাষ্ট ও তাসনুভা শামীম ফাউন্ডেশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com