মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় ফুচকা আটক করেছে বিজিবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চোরাই ফুচকা সহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির একটি বিশেষ টহলদল গতকাল সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহ হলে একটি কাভার্ড ভ্যানকে থামার জন্য সিগন্যাল দেয়। এ সময় চালক কাভার্ড ভ্যানটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরে কাভার্ড ভ্যানে তল্লাসী চালিয়ে চোরাই বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা উদ্ধার ও কাভার্ড ভ্যানটি আটক করা হয়। আটক ফুচকা ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ৪৯ লাখ ৬৬ হাজার ৮শত টাকা। আটককৃত মালামাল এবং কাভার্ড ভ্যান কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেয়া হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি চোরাচালান বা অন্য কোনো অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ জানান।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com