মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নারায়নপুরে সাজ্জাদ হুদা হত্যা মামলায় মিলমিশ সংগঠনের সাংগঠনিক সম্পাদক প্রসেজিতসহ ৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারী

  • আপডেট টাইম সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরতলীর নারায়নপুর গ্রামে মন্দিরের জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাজ্জাদ হুদা হত্যা মামলার অন্যতম আসামী মিলমিশ সংগঠনের সাংগঠিক সম্পাদক প্রসেজিত গোপসহ ৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারী করেছে আদালত। রবিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট (আমল আদালত-১) এর বিচারক কামরুল হাসান এর আদালতে শুনানী শেষে আদালত মামলাটির চার্জশীট আমলে নিয়ে পলাতক প্রসেজিত গোপসহ ৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন এবং মামলার গ্রেফতারকৃত আসামী সুব্রত গোপের জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত নামঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আগামী ২৫ জুলাই। গ্রেফতারী পরোয়ানা ভুক্ত অন্যান্য আসামীরা হলেন-আকাশ গোপ, রঞ্জন গোপ ও ইন্দ্রজিৎ গোপ।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৯ আগস্ট নারায়নপুর গ্রামে মন্দিরের জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রসেজিত গংদের সাথে একই এলাকার বাসিন্দা জামাত নেতা শামছুল হুদা গংদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সামছুল হুদার ছোট ভাই সাজ্জাদ হুদা নিহত হন। ঘটনায় শামছুল হুদা বাদী হয়ে ১১ আগস্ট ৩০জনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী পক্ষে শুনানীতে অংশ নেন অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট কামাল উদ্দিন ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী বকুল, অ্যাডভোকেট ক্ষিতিশ চন্দ্র গোপ। পিপি এ্যাডভোকেট আব্দুল হাই জানান, আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন এবং পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com