বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে সংঘর্ষে আহত কিশোর হৃদয়ের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২নং মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা কাতলা হাটি ও পূর্বপাড়ার দু’পক্ষের সংর্ঘষে আহত হৃদয় মিয়া (২২) রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এ ঘটনা নিয়ে জিরুন্ডা গ্রামে উত্তেজনা বিরাজ করছে। এমনকি বাড়ি ঘর লুটপাটেরও আশংকা করা হচ্ছে। তবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এমনকি সদর সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঈদুল ফিতরের পর ২ এপ্রিল মাথার চুল কাটাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছিল হৃদয় মিয়া। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারধীন অবস্থায় ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালের দিকে তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন। হৃদয় মিয়া (২২) জিরুন্ডা পশ্চিম পাড়া, গোলাম গোষ্ঠির সাইফুল ইসলামের পুত্র বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানা ওসি মোঃ বন্দে আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com