বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি ॥ নকলের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দাখিল পরীক্ষা চলাকালে কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে গণিত পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের নির্দেশে কেন্দ্র সচিব কাজী আলাউদ্দিন তাদের অব্যাহতি দেন।
অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস ওয়াহিদ, মনিরুল ইসলাম, প্রেমদাময়ী বালিকা বিদ্যালয়ের শিক্ষক অঞ্জলী রানি সরকার ও রাখি রানি দাস। কেন্দ্র সচিব কাজী আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে দাখিল পরীক্ষার গণিত পরীক্ষা চলাকালীন সময়ে উল্লেখিত ৪ শিক্ষক দায়িত্ব পালনে অবহেলা করেন। এতে পরীক্ষার সুষ্ট পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দেয়। তাই তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বোর্ড সচিবের কাছে চিঠি লিখে জানানো হয়েছে। সামনের কোন পরীক্ষায় তাদের কোন দায়িত্ব দেওয়া হবেনা। এদিকে পরীক্ষা কেন্দ্রে নকলের দায়ে চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সামিহা ইয়াসমিন রাহিকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com