বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামীর মা ও বোন গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সানজিদা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুন্ধাদিল গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী, শ্বাশুড়ি সহ স্বজনরা সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর পর পরই স্বামী শ্বাশুড়ি সহ পরিবারের লোকজন লাশ রেখে দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গৃহবধূ হত্যার অভিযোগে পুলিশ ও র‌্যাব বুধবার ভোররাতে যৌথভাবে অভিযান চালিয়ে শ্বাশুড়ি জামেলা খাতুন (৫৫) ও তার স্বামী পরিত্যক্তা মেয়ে রাশেদা বেগম রাসু (৩৫) কে গ্রেফতার করা করেছে। এ ঘটনায় নিহত সানজিদার বাবা মাথু মিয়া মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের মাথু মিয়ার মেয়ে সানজিদার সাথে মাধবপুর উপজেলার সুন্ধাদিল গ্রামের মাসুক মিয়ার ছেলে মিজানুর রহমান এর প্রায় তিন মাস আগে বিয়ে হয়। সানজিদার বাবা মাথু মিয়া জানায়, বিয়ের পর থেকেই স্বামী শ্বাশুড়ি ও স্বামীর বড় বোন সহ পরিবারের লোকজন মানসিক নির্যাতন করত। গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সানজিদা কে শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সানজিদার শ্বাশুড়ি ও স্বামীর বড় বোনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com