বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে বোরো ধান কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্টিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (আপ্রসিকৃউপ) এর আওতায় বোর ধান কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধান কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের হাওরে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি উপ-পরিচালক, মো: আক্তারুজ্জামান এর সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধান কর্তন উৎসব ও মাঠ দিবসে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: এনামুল হক সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: ফারুক আহমেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী আশিষ কুমার দাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অলক কুমার চন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হরিশ চন্দ্র, মোঃ আল-আমিন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক জানান, বানিয়াচংয়ে এখন পর্যন্ত বোরো ধানের মাঠ সুরক্ষিত আছে। ইতিমধ্যে বাহিরের জেলার ধান কাটা শ্রমিকরা আসতে শুরু করেছেন যার মধ্যে আড়াই হাজার শ্রমিক পৌছেছেন আরও শ্রমিক আসার কথা রয়েছে। এছাড়া ১৩২ টি কম্বাইন হারভেষ্টার প্রস্তুত রয়েছে। চলতি বোরো মৌসুমে বানিয়াচং উপজেলায় মোট আবাদকৃত জমির পরিমাণ ৩৩ হাজার ৭০৫ হেক্টর।
এই বৎসর সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লক্ষ ৮ হাজার ৯৭১ মেঃ টন। কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক পাকা ধান কর্তন করার জন্য কৃষকদেরকে তাগিদ দেওয়া হচ্ছে।
ধান কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্টানের প্রধান অতিথি হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান বলেন, আমাদের হাওরের বাধগুলো স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক দেখভাল করছেন। আশা করছি এই বৎসর শ্রমিক সংকট হবেনা। এবং জেলার মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন করার জন্য বানিয়াচংয়ে যাতে করে আরও বেশি ধান কাটার মেশিন ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় সে বিষয় ও আমরা দেখবো। আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যয্যমূল্যে ১ হাজার ৪৪০ টাকা ধরে মাঠ থেকে ধান সংগ্রহ করবো। যে কোন প্রয়োজনে আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে সব সময় থাকবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com