সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ

  • আপডেট টাইম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় তরুন প্রজন্মেকে কাজে লাগানোর লক্ষ্যে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা গ্রহনের জন্য টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট। গত ৮ এপ্রিল লেস্টার শহরের একটি হলরুমে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টি ইউকের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভাপতি শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম।
উক্ত সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নবীগঞ্জ উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্টা করণের সিদ্ধান্ত গৃহীত হয়। এবং যথা শীঘ্রই নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের উদ্যোগ নেয়া হবে।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি কমিউনিটি নেতা লেখক আবুল কালাম আজাদ ছোটন সভায় প্রারম্ভিক আলোচনায় ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইয়াকুব, গোলাম মস্তফা চৌধুরী, শাহ আবিদ আলী, হাজী আব্দাল উদ্দিন, গোলাম মস্তফা, হাজী আনোয়ার মিয়া, আব্দুল জব্বার, মোছা: আলতা বিবি, মালিকজান বিবি, হাজী আলতাব উদ্দিন, মোঃ খসরু মিয়া সহ যারা আমাদের মধ্যে আর নেই, তাদের রুহের মাগফেরাত ও প্রয়াতদের জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ পাকের নিকট মোনাজাত করেন।
ট্রাস্টের সভাপতি শামীম মিয়া সহ উপস্থিত সবাই বলেন, আজ থেকে ২৫ বছর পূর্বে এ ঐতিহাসিক লেস্টারে যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট যাত্রা শুরু করেছিল। এবং ইতিমধ্যে সংগঠনের উদ্যোগে নবীগঞ্জে ১০টি প্রতিষ্টানে মেধা তালিকা ভিত্তিক ১ কোটি টাকা বিতরণ করা হয়েছে উপজেলার আউশকান্দিসহ বিভিন্ন বিদ্যালয়ে। আবারো নবীগঞ্জে শিক্ষার আলো বিকশিত করার জন্য যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত হলো যা ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে।
সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ফুল মিয়া, আব্দুল ওয়াদুদ দিপক, অনর উদ্দিন চৌধুরী, আব্দুল কায়ুম, আব্দুল করিম, অছি কিয়া পাঠান, মামুন চৌধুরী, আতাউর রহমান সুহেল, ফয়জুল হক, মো: রানু মিয়া, আমিনুর রশীদ তালুকদার, শামীম আহমদ, মো: আলেক উদ্দিন, মো: জাহিনুর রহমান, মো: এখলাছুর রহমান, মো: সাইদুর রহমান। সভায় বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ফুল মিয়া কলেজ প্রতিষ্টার জন্য নিজস্ব ভুমি দান করায় উপস্থিত সবাই তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় ফুল মিয়া এক প্রতিক্রিয়ায় জানান, আমি গর্বিত যে এই মহান শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভূমি দান করার সুযোগ পেয়েছি। তিনি আরো বলেন, প্রস্তাবিত প্রতিষ্ঠানের শিক্ষা পাঠ শুরু করার জন্য নবীগঞ্জ শহরের নিকটবর্তী হালিতলা তার বাগান বাড়ীতে অস্থায়ী ভাবে কলেজের কার্যক্রম শুরু করার জন্য। এসময় উপস্থিত সকল ট্রাস্টি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা, লেখক সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল। নবীগঞ্জে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রতিষ্টায় প্রাথমিকভাবে দেড় কোটি টাকা বাজেট টার্গেট করে প্রতিষ্ঠান স্থাপনের কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com