বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ হত্যা মামলার আসামী শাহজাহানকে গ্রেফতারের দাবিতে আজমিরীগঞ্জের নোয়াগর গ্রামে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার চার্জভুক্ত আসামী আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান মেম্বারকে গ্রেফতারের দাবিতে নোয়াগর গ্রামে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২ টায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াগর গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল হামিদ তালুকদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা আক্তার হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজিদুর রহমান সাজু, শাহজাহান উজ্জ্বল, জলসুখা ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির আহমেদ, আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ তালুকদার, আজমিরীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সম্রাট রাহি রহমান, আজমিরীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক সিদ্দিকুর রহমান অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ, নোয়াগর গ্রামের বিএনপি নেতা লেদু মিয়া, লতিফ মেম্বার, মশু মিয়া, আবুল বশর, জিলকদ মিয়া, যুবদল নেতা সৌরব প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন- গত ৬ মাস ধরে গ্রামবাসী গ্রেফতারের দাবি জানিয়ে আসলেও এখন তাকে গ্রেফতার করা হয়নি। গত অক্টোবর মাসে মাসেও তাকে গ্রেফতারের দাবিতে গ্রামবাসী মানববন্ধন করা হয়। কিন্তু তাকে গ্রেফতার করা তো দুরের কথা উল্টো এখন এলাকায় দাপটের সাতে চলাফেরা করছে দাঙ্গাবাজ শাহজাহান। নিজেকে বাচাতে সে নোয়াগর গ্রামে নতুন করে দাঙ্গা সৃষ্টি করার পায়তারা করছে। মানববন্ধনে নোয়াগর গ্রামের লোকজন বলেন- শাহজাহান মিয়া গত ১৫ বছরে একটি বাহিনী তৈরি করে নোয়াগর গ্রামের সাধারণ মানুষের উপর নানা অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন। নিরীহ মানুষদেরকে তিনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। আওয়ামীলীগের দলীয় প্রভাব বিস্তার করে তিনি নোয়াগর গ্রামবাসীর ফান্ডের বিভিন্ন জলাশয়ের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে গ্রামের আরো কয়েকটি হত্যা মামলা রয়েছে। গত সরকারের আমলে র‌্যাবের হাতেও সে কয়েকবার গ্রেফতার হয়েছে। শাহাজাহান মেম্বারের বিরুদ্ধে আজমিরীগঞ্জ ও বানিয়াচং থানার মামলাগুলো হল- আজমিরীগঞ্জ থানার মামলা নং- ০১ তারিখ ১৫/৮/১৯৮৯ খ্রিঃ, মামলা নং- ১৩। তারিখ ২৪/১২/২০০১ খ্রিঃ, মামলা নং- ১২। তারিখ ২৮/১২/২০০২ খ্রিঃ, নং- ০২। তারিখ ২৪/২/২০০৩ খ্রিঃ, মামলা নং- ০৫। তারিখ ১১/১২/২০০৫ খ্রিঃ, মামলা নং- ০৩ । তারিখ ৪/১/২০০৮ খ্রিঃ, মামলা নং- ০৩ । তারিখ ৬/২/২০০৮ খ্রিঃ, মামলা নং- ০৫। তারিখ ৫/৬/২০১২ খ্রিঃ, মামলা নং- ১০ । তারিখ ২৮/৩/২০১৮ খ্রিঃ, জিআর ২০৪/১৯ (বানিয়াচং থানা) ধারা-১৯ এ/১৯ এফ ১৮৭৮ সালের অস্ত্র আইন বিক্রয়ের উদ্দেশ্যে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি নিজ দখলে রাখার অপরাধে। আজমিরীগঞ্জ মামলা নং-১/৪৩ তারিখ ৪/৭/২০২০, আজমিরীগঞ্জ মামলার এফআই আর নং-৪/২০ তারিখ ৮/৪/২০২০ আজমিরীগঞ্জ থানা মামলা নং-২/২৭ তারিখ ৭/৫/২০২০, আজমিরীগঞ্জ থানা মামলা নং-১১/১৫। তারিখ ২৯/৩/২০২০। সর্বশেষ ৫ই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বানিয়াচং উপজেলার ৯ মার্ডার এর চার্জভুক্ত ৪৬ নম্বর আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com