মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত ২ কোটি টাকার বালু জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত প্রায় ২ কোটি টাকার বালু জব্দ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুবের নেতৃত্বে খোয়াই নদীর কাচুয়া অংশে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে উত্তোলিত প্রায় ২ কোটি টাকা মূল্যের ২০ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়। এতে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি দল।
চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব বিষয়টি নিশ্চিত করে জানান, ইজারা বহির্ভূত স্থান থেকে উত্তোলন করায় আমরা উক্ত বালু জব্দ করেছি। তবে এখানে ঠিক কতো ঘনফুট বালু রয়েছে তা আপাতত বলতে পারছি না।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, এখানে প্রায় ২ কোটি টাকা মূল্যের আনুমানিক ২০ লাখ ঘনফুট বালু রয়েছে। চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বালু জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি সিলেটে ট্রেনিংয়ে ছিলাম। জেনেছি অবৈধ বালু জব্দ করা হয়েছে। তবে কি পরিমাণ বা কত টাকা মূল্যের বালু জব্দ করা হয়েছে তা এখনই নিশ্চিত করে বলতে পারছিনা। উল্লেখ্য, চুনারুঘাটের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে একটি চক্র। এতে অনেক স্থানে ব্রিজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় ফুঁসে উঠেন স্থানীয়রা। তারা মানববন্ধনের আয়োজন করলে তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন বিএনপি নেত্রী সাবেক এমপি শাম্মী আক্তার। তিনি মানববন্ধনে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব?্যবস্থা নেয়ার দাবি জানান। এরপরই টনক নড়ে প্রশাসনের। তারা অভিযান চালিয়ে উল্লেখিত বালু জব্দ করে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com