বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে বিল ইজারা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিলের ইজারার মেয়াদকাল নিয়ে বিরোধের জেরে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ও রোববার সকালে সংঘর্ষের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। পুলিশ জানায়, স্নানঘাট গ্রামের নায়ের আলীর কাছ থেকে একটি বিল ইজারা নেন একই গ্রামের আইয়ুব আলী। ইজারা গ্রহীতার দাবি, তিনি ৩ বছরের জন্য বিলটি নিয়েছেন। আর ইজারাদাতা বলছেন, এক বছরের জন্য। এ নিয়ে উভয় পক্ষে বিরোধ।
এদিকে, ইজারাদাতা নায়ের আলীর পক্ষ নেন ইজারা গ্রহীতা আইয়ুব আলীর সহোদর জাবেদ আলী। এ ঘটনার জেরে শনিবার রাত ৮টায় প্রতিপক্ষের লোকজন জাবেদ আলীকে ছুরিকাঘাত করে। এ নিয়ে শনিবার রাতে ঘন্টখানেক স্থানীয় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন লোক আহত হয়। ছুরিকাহত জাবেদ আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে ও অন্যান্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। অপর দিকে, রোববার সকাল ৬টায় বিবদমান দু’পক্ষ ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ৯টা পর্যন্ত স্থায়ী সংঘর্ষে আরো বেশ কিছু লোক আহত হয়। ধারণা করা হচ্ছে দুই দফা সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে পৌঁছান। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়ে একপক্ষ অপরপক্ষের উপর ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপ করতে থাকে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিল/ জলাশয় ইজারার সময়কাল নিয়ে বিরোধের জেরে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থল নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com