বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে র‌্যাবের অভিযান পিতা-পুত্র গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার যমুনাবাদ গ্রামে মোবাইল চুরির অপবাদে যুবককে গাছের সাথে বেধে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে পলাতক দুই আসামিকে বানিয়াচং থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামীরা হল সদরের বন দক্ষিণ গ্রামের মৃত আঃ হেকিমের পুত্র মোঃ আঃ মালিক (৫৫), তার পুত্র মোঃ মোজাহিদ মিয়া (২২)। জানা যায়, আবদুল কাইয়ুমের বাড়ি থেকে দুটি মোবাইল ফোন চুরি হয়। এরপর সন্দেভাজন হিসেবে একই উপজেলার তারাপাশা গ্রামের কিম্মত আলীর ছেলে শহীদুল মিয়াকে (৩০) আটক করে পেটানো হয়। পরে বনদক্ষিণ গ্রামের জাহেদ মিয়াকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়। এক পর্যায়ে গাছের সঙ্গে বেঁধে তার শরীরে পেট্রল দিয়ে দেয়া হয় আগুন। এ সময় চুরির দায় স্বীকার করতে চাপ দেয়া হলে জাহেদ তা অস্বীকার করেন। নির্যাতন বন্ধের জন্য বারবার আকুতি জানান জাহেদ। দীর্ঘক্ষণ নির্যাতনের পর তার পরিবারের লোকজন মোবাইল ফোনের মূল্য পরিশোধের শর্তে তাকে ছাড়িয়ে নেন। পরে ভর্তি করা হয় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে। চিকিৎসক জানিয়েছেন, জাহেদের শরীরের প্রায় ১৫ শতাংশ আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা করা হয়। এ মামলামালিক ও মোজাহিদ পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামীদের বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, দেশের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব- ৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com