সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি থেকে বানিয়াচঙ্গের দু’শিক্ষক বহিস্কার

  • আপডেট টাইম রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শৃংখলা বিরোধী কার্যকলাপের অভিযোগে বানিয়াচঙ্গ উপজেলা শাখার সদস্য করচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপেন্দ্র চন্দ্র দাস ও জয়তারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ূমকে বহিস্কার করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বানিয়াচঙ্গ উপজেলা শাখার সভাপতি রথীন্দ্র চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে এ বহিস্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ভূপেন্দ্র চন্দ্র দাস ও আব্দুল কাইয়ূমকে দেয়া বহিস্কারাদেশ পত্রে বলা হয়- ওই ২ জন শিক্ষক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বানিয়াচঙ্গ উপজেলা শাখার সাধারণ সদস্য। কিন্তু তারা সম্পূর্ণ বেআইনী ভাবে গঠনতন্ত্রের পরিপন্থী ও অস্থিত্ববিহীন বানিয়াচং উপজেলা শিক্ষক সমিতি নামে একটি সমিতি গঠন করেন। গঠনতন্ত্রের পরিপন্থী কাজ করায় গত ২২ আগষ্ট তাদের কারণ দর্শাও নোটিশ প্রদান করা হয়। কিন্তু তারা কোন জবাব প্রদান করেন নি। তাই তাদেরকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এবং পরবর্তীতে তারা বানিয়াচং উপজেলা শিক্ষক সমিতি বা অন্য কোন নতুন কমিটি গঠন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তাদের দেয়া পত্রে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com