বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

করিমপুরে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের করিমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- ওই গ্রামের রুহুল আমিন (৩২) ও তার ২য় স্ত্রী মুর্শিদা আক্তার (২৫)। রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিজ ঘরে এক সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগায় রুহুল আমিন ও মুর্শিদা আক্তার। কিছুক্ষণ পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা এগিয়ে এসে রুহুল আমিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর মুর্শিদা ঘটনাস্থলেই মারা যায়। তিনি জানান, রুহুল আমিনের ১ম স্ত্রীসহ তিন সন্তান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়না দতন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। ওসি জানান, রুহুল আমিনের দুই স্ত্রী। প্রায়ই তাদের মাঝে ঝগড়া হতো। ঘটনার দিনও বাকবিতন্ডা হয়। হয়তোবা অভিমানে এ আত্মহত্যা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com