মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মহাসড়কের বাহুবলে ট্রাকচাপায় দুই অটোরিকশা আরোহী নিহত

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে ট্রাকচাপায় দুই অটোরিকশা আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মারুফ (৩৮)। বুধবার (২৬ মার্চ) সকালে মহসড়কের আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা কিছুদিন পূর্বে উপজেলার চলিতাতলা জামে মসজিদে তাবলিকে আসেন। বুধবার সকালে মসজিদ পরিবর্তনের জন্য টমটম অটোরিকশা যোগে আদিত্যপুর জামে মসজিদে যাওয়ার পথে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল ওয়াহিদ ও মারুফ মারা যান। এ ঘটনায় টাঙ্গাইলের আল মামুন ও অটোরিকশাচালক বাচ্চু মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে যানচলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com