মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে অবশেষে শ্রীঘরে আশকান্দির দিলশাদ ও মহসিন

  • আপডেট টাইম বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় মহাসড়কে কার পুড়িয়ে নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধি” আসামী দিলশাদ মিয়াকে গ্রেফতার করে নিয়ে আসার সময় পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে নেয় একদল সংঘবদ্ধ যুবক। এ ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে দিলশাদ ও আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দিলশাদ মিয়া ও আসামী ছিনতাইয়ের ঘটনায় জড়িত মহসিন মিয়া। গতকাল মঙ্গলবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, নবীগঞ্জ থানার নাশকতার মামলার সন্ধি” আসামী ও আসামী ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার অভিযুক্ত আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে দিলশাদ মিয়া (৫০) ও একই গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে মহসিন মিয়া (৪২)। পুলিশ জানায়- নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেট কার পুড়িয়ে নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত সন্ধি” আসামী দিলশাদ মিয়াকে গ্রেফতার করতে গত (২২ মার্চ) আউশকান্দি এলাকায় অভিযান চালায় নবীগঞ্জ থানা পুলিশ। এ সময় দিলশাদকে গ্রেফতার করে নিয়ে আসতে চাইলে মহসিন মিয়াসহ কয়েকজন যুবক পুলিশের কাছ দিলশাদ মিয়াকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এদিকে মামলা দায়েরের পর হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে দিলশাদ ও আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের ধরতে ধরতে রায়পুর গ্রামসহ বিভিন্ন স্থানে ঘন-ঘন সাঁড়াশি অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানা পুলিশ। এঘটনায় রায়পুর গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে। অন্যদিকে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি মীমাংসা করতে হবিগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী আশরাফুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আসামীদের আত্মসর্ম্পণ করতে আহবান জানান। গতকাল মঙ্গলবার এসআই তরিকুল ইসলাম, এসআই সুমন মিয়া সহকারে একদল পুলিশ নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় এলাকা থেকে দিলশাদ মিয়া (৫০) ও মহসিন মিয়া (৪২) কে গ্রেফতার করে বলে দাবী করে। তবে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দের দাবী- উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিক করতে ও শান্তিশৃংখলা এবং আইনশৃংখলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে দিলশাদ মিয়া (৫০) ও মহসিন মিয়া (৪২) কে পুলিশের কাছে তোলে দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com