বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে একই রাতে একই গ্রামে ২ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট ॥ চুরিকাঘাতে আহত ১

  • আপডেট টাইম বুধবার, ২১ আগস্ট, ২০১৩
  • ৬৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে একই রাতে একই গ্রামে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের রাখাল দাশ ও একই গ্রামের আব্দুস ছামিরের বাড়ীতে পর পর ডাকাতির ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে রাখাল দাশের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় রাখাল দাশের ছোট ভাই লনি দাশ বাধা দিলে ডাকাতদল তাকে চুরিকাঘাত করে। এর পর পরই একই গ্রামের আব্দুস ছামিরের বাড়ীতে ডাকাতদল হানা দিয়ে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট করে নগদ টাকা ও মালামালসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ দু’টি ডাকাতির ঘটনায় এলাকায় আতংক দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com