বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যুবদল নেতা রায়েছ চৌধুরীর উদ্যোগে নবীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল পথচারীদের মাঝে ইফতার বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব রায়েছ চৌধুরীর আয়োজনে গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে শেরপুর রোড বড় সিএনজি স্ট্যান্ডে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া, নবীগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পবিত্র রমজানের শিক্ষা অনুযায়ী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করাই তাদের মূল উদ্দেশ্য।
এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা বলেন, রমজান মাস শুধু আত্মশুদ্ধির মাস নয়, বরং ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা বহন করে। তারা রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com