মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

অলিপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি উচ্ছেদ করা হয় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকে সহায়তা করেন মাধবপুর শাহাজী বাজার আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ারুলসহ একদল সেনাসদস্য। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস জানান, ওলিপুর বাজারে ফুটপাতে অবৈধ দোকান থাকায় হাফিজুর রহমান, ফয়সল রহমান, সফিক আখন্দ, আহসান হাবিব, মানিক চন্দ্র দাস, রাজিব পাল, কবির মিয়া, সাহেদ হাসান, সুমন সাহা ও ইয়ামিন আহমেদের ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তারা হাইওয়ে সড়কের পাশে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করছিলো। বাকীদের সতর্ক করে দেয়া হয়েছে যাতে করে তারা দ্রুত নিজ নিজ দায়িত্বে সেখান থেকে সরিয়ে নেয়। এছাড়াও একই এলাকার জুয়েল মিট হাউজ প্রতিষ্ঠানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ১ হাজার ও জুলফু মিট হাউজে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও বলেন, এমন অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com